ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০১:০৪ দুপুর

বগুড়ার কাহালুতে ফার্মে আগুন লেগে এক হাজার মুরগি পুড়ে ছাই

বগুড়ার কাহালুতে ফার্মে আগুন লেগে এক হাজার মুরগি পুড়ে ছাই

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে গভীর রাতে একটি মুরগির ফার্মে ভয়াবহ আগুনে প্রায় এক হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ৩টার দিকে উপজেলার মুরইল সোনারপাড়া গ্রামের মিনহাজের মুরগির ফার্মে। মুরগিকে তাপ দেওয়ার বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

ফার্মের স্বত্বাধিকারী মিনহাজ জানান, এই আগুনে মুরগি ও ফার্মের স্থাপনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে সোনালি ও লাল জাতের মুরগি ছিল প্রায় পাঁচ লাখ টাকার। আগুনের সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত