ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৪:১৪ দুপুর

সিরাজগঞ্জে শীতে পোল্ট্রি খামারীরা বিপাকে ডিমের উৎপাদন কমে গেছে

সিরাজগঞ্জে শীতে পোল্ট্রি খামারীরা বিপাকে ডিমের উৎপাদন কমে গেছে। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতে মানুষসহ হাস মুরগিগুলো রীতিমতো কাবু হয়ে পড়েছে। জেলার পোল্ট্রি খামারগুলো চট-ছালা কিংবা পুরানো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রচন্ড শীতের কারণে খামারগুলোতে ডিমের উৎপাদন ৫ থেকে ১০ ভাগ উৎপাদন কমে গেছে। এছাড়া খামারগুলোতে শীতজনিত নানা রোগ বালাই দেখা দিয়েছে।

এঅবস্থায় ডিমের উৎপাদন কমে যাওয়ায় খামারীরা পড়েছে বিপাকে। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলায় ১৭ থেকে ১৮ হাজার  বিভিন্ন ধরনের পোল্ট্রি খামার রয়েছে। এই সব খামারে যে ডিম ও মাংস উৎপাদন হয় তা জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ অন্য জেলায় সরবরাহ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ উর রহমান জানান,  তীব্র শীতে আমরা  খামার  নিয়ে বিপাকে পড়েছি। কনকনে শীতে হিমশিম খেতে হচ্ছে। এতে মুরগির নানা ধরনের শীতজনিত রোগ বালই দেখা দিয়েছে। ডিমের  উৎপাদন কমেছে  ৫ থেকে ১০ ভাগ।  এতে খামারীরা পড়েছে বিপাকে।

আরও পড়ুন

এব্যপারে সিরাজগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আনোয়ারুল হক জানান, ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে খামারগুলো কাপড়, ছালা বা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরমর্শ দেয়া হয়েছে। মুরগিকে পুষ্টিকর খাবার বেশি করে খাবার দেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত