ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ দুপুর

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, ২ মরদেহ উদ্ধার

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, ২ মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ট্রাকটি।

খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত