ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৯ সকাল

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে মৃত্যুজনিত কারণে তার মনোনয়ন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেখানে প্রতিবারই তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে সংকটময় অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন