ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ সকাল

রাজশাহীতে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী-কন্যা আহত

রাজশাহীতে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী-কন্যা আহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটে। সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেলের ভাই সংবাদমাধ্যমে জানান, রাতে সোহেল ও তার স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে সন্ত্রাসীরা এসে ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা ঘোষণা দেয়, কেউ এলে তাকে গুলি করা হবে। এরপর তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করতে কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা টিন কেটে কয়েকটি গুলি ছোড়ে। এতে সোহেলের পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঘা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল সাংবাদিককে বলেন, আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত