ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত

হাদি হত্যার বিচার দাবিতে ঢাকার ৬ পয়েন্টে অবস্থানের ঘোষণা

ছবি: সংগৃহীত, হাদি হত্যার বিচার দাবিতে ঢাকার ৬ পয়েন্টে অবস্থানের ঘোষণা

জুলাই অভ্যুত্থানের নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ছয়টি স্থানে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ঢাকার শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর-১০, পল্লবী ও উত্তরা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। শনিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো—
১. খুনি, পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী