ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ সকাল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ, ছবি: সংগৃহীত।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে শনিবার (৩ জানুয়ারি)। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে। দর্শনার্থীদের সুবিধার্থে চালু থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।

যাতায়াত ব্যবস্থাতেও রাখা হয়েছে নতুনত্ব। মেলায় আসা-যাওয়ার সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

প্রসঙ্গত, মেলাটি শুরু হওয়ার কথা ছিল গত ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠানের সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী