ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৩ সকাল

কমেছে জ্বালানি তেলের দাম, কার্যকর আজ থেকে

কমেছে জ্বালানি তেলের দাম, কার্যকর আজ থেকে, ছবি: সংগৃহীত।

২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। 

গতকাল বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্র্নিধারণ বা সমন্বয় করা হয়েছে।

সংশোধিত মূল্যের বিবরণ প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা পুনর্র্নিধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে গত বছরের মার্চ মাস থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি শুরু করে সরকার। এর ধারাবাহিকতায় প্রতি মাসের শুরুতে নতুন মূল্য ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী