ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত

রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে পার্টি নিষিদ্ধ

ছবি: সংগৃহীত, রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে পার্টি নিষিদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। 

আরও পড়ুন

এতে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা, আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর পাশাপাশি উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো এবং জনদূর্ভোগ সৃষ্টি করা কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ডিএমপি নগরবাসীর রাষ্ট্রীয় শোক পালনে সহযোগিতা ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রতি আহ্বান জানিয়েছে।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী