ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির বাইরে বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
 
 
নোটিশে বলা হয়, যাত্রীসাধারণের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখা হবে।
 
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা ও নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ