ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ দুপুর

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও এমপিপ্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিতু নিজেই। 
 
ওই পোস্টে মিতু বলেন, ‘আজকেও এই নম্বর (+966548680436) থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে।
 
পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে—হ্যানত্যান বলছে। আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম না এত দিন। কিন্তু জোটের ইলেকশন করব জানার পর একদম বানোয়াট-উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হনন শুরু করছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে।
 
তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই। আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নাই। আল্লাহ ভরসা। আমার হাজবেন্ড বলছেন এটা তো শুরু—এআই ভিডিও, ন্যুড ছবি, এডিটেড ছবি এগুলোও শুরু হবে। দোয়ার আর্জি রইল।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী