ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর

খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান

খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। তার মৃত্যুতে শোকার্ত ক্রীড়াঙ্গণের তারকারা। সাকিব আল হাসান শোকবার্তা প্রকাশের পাশাপাশি স্মরণ করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর অবদানের কথাও। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সাকিব বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’ খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

আরও পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে এরই মধ্যে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে স্থগিত করা হয়েছে বিপিএলে আজকের দুইটি ম্যাচ। বাফুফেও ম্যাচ স্থগিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়