ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ সকাল

শীতের মধ্যে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

শীতের মধ্যে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত।

সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংস্থাটি দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাসও দিয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

পূর্ভাবাসে বলা হয়েছে, সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।আরও বলা হয়েছে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশের গোপালগঞ্জ ও বাঘবাড়ীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১১ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন