ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর

ঢাবি চারুকলায় জয়নুল জন্মবার্ষিকী উদযাপন

ঢাবি চারুকলায় জয়নুল জন্মবার্ষিকী উদযাপন

ঢাবি প্রতিনিধি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জয়নুল জন্মবার্ষিকী।

আজ (২৯ ডিসেম্বর)সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, অনুষদের শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য জয়নুল গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শিল্পাচার্য আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ। সমাজ ও জাতীয় জীবনের বিভিন্ন সংকটকালে শিল্পকর্মের মাধ্যমে তিনি জাতির সমস্যাগুলো তুলে ধরেছেন।

আরও পড়ুন

বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, এধরনের অনুষ্ঠানের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হতে পারে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওসমান জামাল মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে সেমিনারে প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্মারক বক্তৃতা প্রদান করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন।

আলোচনায় অংশ নেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। কারুশিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমদ জুমা অনুষ্ঠান সঞ্চালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২