ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:০১ সকাল

ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে দুবৃত্তরা রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতেই ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তিনি বলেন, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বতর্মানে রেললাইন মেরামত করতে চেষ্টা চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২