ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:১৬ দুপুর

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জামিন পেয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দেন। আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ (রবিবার) জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আখতার হোসেনের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল জানিয়ে তার এই আইনজীবী বলেন, কয়েকটি মামলা থেকে ইতোমধ্যে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।

আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী