ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত,

দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা কিছুটা বাড়ায় শীতের তীব্রতা সাময়িকভাবে কমেছে। আগের দিন সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ শনিবার প্রশমিত হলেও এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার রাত বা মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। এতে দেশের কিছু অঞ্চলে ফের মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমে গিয়ে দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন। ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি ধরা হলেও টানা দুই থেকে তিন দিন না থাকলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় না।

রবিবার সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল প্রসঙ্গে যা বললেন আজহারী

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

আ.লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার

চান্দিনায় লড়ি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

হঠাৎ হামের প্রকোপ: সরকারের প্রস্তুতি ও প্রতিকার

রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন