ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:০২ সকাল

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন, ছবি: সংগৃহীত।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি এই যোগদান কার্যক্রম সারেন।এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে রাশেদ বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করবেন। এজন্য তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাশেদের যোগদান অনুষ্ঠানে জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমি আপনাদের জানালাম। সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করবো ঝিনাইদহ-৪ আসনে বিএনপি’র সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য।

নুরের কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খাঁন লেখেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালবাসা রইলো।’

আরও পড়ুন

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর লেখেন, ‘নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত