ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০১ দুপুর

বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বগুড়ার শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিন বিঘা জমির আলু গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম এবার প্রায় ১শ’ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। বর্তমানে আলুর গাছগুলোর বয়স ৩০ দিন। সাধারণত ৮০ থেকে ৯০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়।

ইতিমধ্যে বিঘা প্রতি প্রায় ৪০ হাজার টাকা করে খরচ করে ফেলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে দিনমজুর নিয়ে আলুর গাছ বেঁধে দেওয়ার জন্য জমিতে গিয়ে দেখতে পান, তার ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন

কৃষক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ডিপ টিউবওয়েল নিয়ে একই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ইতিপূর্বে স্থানীয়রা তাকে সতর্ক করেছিলেন যে মাসুদ রানা তার ক্ষতি করতে পারে। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, তিন বিঘা জমিতে তার বিনিয়োগ ছিল প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হলে তিনি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার আলু বিক্রি করতে পারতেন। কিন্তু ফসল ঘরে তোলার আগেই দুর্বৃত্তদের এমন তাণ্ডবের শিকার হলেন তিনি। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় গতকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী