ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতি না থাকায় দুর্ভোগ

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতি না থাকায় দুর্ভোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরত না থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আক্কেলপুর রেলওয়ে   স্টেশনে চার উপজেলার মানুষ নির্ভরশীল। অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো স্টপেজ হলেও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির জন্য আবেদন করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

আক্কেলপুর উপজেলা থেকে ক্ষেতলাল, নওঁগার বদলগাছী ও ধামুইরহাট উপজেলার মানুষ রাজধানী ঢাকার সাথে  যাতয়াত করে থাকেন। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর হয়ে ঢাকার সাথে যোগাযোগ রয়েছে।

আক্কেলপুরের ব্যবসায়ী রবিউল ইসলাম রবেল বলেন, ব্যবসা-ব্যণিজ্যর জন্য এই স্টেশনটি গুরত্বপূর্ণ। এ উপজেলাসহ আশেপাশের আরো কয়েকটি উপজেলার মানুষ ব্যবসার ক্ষেত্রে এ স্টেশন দিয়ে যাতয়াত করে থাকেন কিন্তু দুঃখের বিষয় অন্য ট্রেনগুলোর আসন সংখ্যা অত্যন্ত সীমিত, এ কারণে অনেক যাত্রী তারা তাদের আসন পান না।

আরও পড়ুন

আক্কেলপুর স্টেশন মাস্টার রেহেনা পারভীন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ হওয়া প্রয়োজন। অন্য স্টেশনগুলোর চেয়ে এখানে আয় অনেক বেশি।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি ট্রেন স্টপেজের সমন্বনয়ক ও সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, তুহিনুর ইসলাম এবং বিএনপি নেতা কামরুজ্জামান মিলন বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি  এ স্টেশনে কুড়িগাম এক্সপ্রেস টেনের যাত্রাবিরতি দিতে হবে। আমরা ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়