ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ সকাল

ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন তার শাশুড়ি

ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন তার শাশুড়ি, ছবি: দৈনিক করতোয়া ।

বিমানবন্দরে গোলাপ ফুলের মালা দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করেছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতের পা রাখার পর তিনিই প্রথম তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। অভ্যর্থনা লাউঞ্জে এসে তিনি প্রথমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। তিনি সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী