ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ সকাল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ : প্রতিপক্ষকে উড়িয়ে দিলো আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ : প্রতিপক্ষকে উড়িয়ে দিলো আল নাসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নিজে গোল না করলেও ঘরের মাঠ কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরাকি ক্লাব আল জাওরার বিপক্ষে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। 

প্রথম ৪৫ মিনিট খেলেছেনও তিনি। যতক্ষণ মাঠে ছিলেন, ৪টি গোল দিয়েছে আল নাসর। তবে, তার একটিও ক্রিশ্চিয়ানো রোনালদোর না। যদিও প্রথমার্ধের পর তাকে তুলে নিয়েছিলেন কোচ। বলা যায় রোনালদোর উপস্থিতিতেই ইরাকি ক্লাব আল জাওরাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে রীতিমত বিধ্বস্ত করেছে আল নাসর। নিজে গোল করতে না পারলেও স্বদেশি ফুটবলার হোয়াও ফেলিক্সের জন্য দারুণ একটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। আল নাসরের হয়ে জোড়া গোল করেন কিংসলে কোম্যান। একটি করে গোল করেন ওয়েসলি রিবেইরো, আবদুলেলাহ আল আমারি ও হোয়াও ফেলিক্স। আল জাওরার হয়ে একমাত্র গোলটি করেন ইবরাহিম।

প্রায় এক মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসলো আল নাসর। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এ এই প্রথম খেলতে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, প্রথম ম্যাচটায় গোলের দেখা পেলেন না তিনি। এ নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো আল নাসর। 

আরও পড়ুন

৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে তারা নকআউট পর্বে নাম লিখে ফেলেছে। অন্যদিকে একই গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আল জাওরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার