ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৪ সকাল

নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমেছে ১১.৯ ডিগ্রিতে 

নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমেছে ১১.৯ ডিগ্রিতে, ছবি: দৈনিক করতোয়া ।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কনকনে শীতে সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছেন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩. ৯ ডিগ্রি সেলসিয়াস। পাঁচদিন থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে ন। বেলা ২টার পরে কিছুটা রোদ গায়ে লাগলেও রোদের উষ্ণতা নেই। বিকেল ৪টার পর থেকে নামছে কনকনে শীত ও রাতে পড়ছে বৃষ্টির মত ঘন কুয়াশা। বদলগাছী আবহাওয়া অফিস আজ বুধবার সকাল ৬টায় বদলগাছীসহ জেলার আশেপাশে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এলাকাবাসী জানান, তীব্র শীত উপেক্ষা করে চলছে আলুসহ বিভিন্ন রবি শস্যের পরিচর্যা। দিনমজুর, কৃষি শ্রমিকেরা জীবন জীবিকার তাগিদে এই কনকনে শীত উপেক্ষা করে মাঠে নামছেন। রাত ১২টার পর থেকে বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল থেকে শুরু হয় শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামদিুল ইসলাম গত কয়েকদিন থেকেই তাপমাত্রা নেমে আসছে। মঙ্গলবার ছিল তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, আজ বুধবার ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ