বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় শহীদুল ইসলাম কোয়েল (৩৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শহিদুল ইসলাম উপজেলার শিয়ালী গ্রামের কমর উদ্দিনের ছেলে এবং নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


_medium_1774280218.jpg)
_medium_1774278726.jpg)
_medium_1774277852.jpg)
_medium_1774273493.jpg)
_medium_1774273037.jpg)
_medium_1774272773.jpg)
_medium_1774260280.jpg)
_medium_1774249975.jpg)