ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৪ সকাল

পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে একটি মহল : ফখরুল

পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে একটি মহল : ফখরুল, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনি সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, এরমধ্যেই দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর চক্রান্ত করছে। আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহিদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন

পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি, তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সে দিকে মনোযোগ দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের