ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৮ দুপুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাবি ছাত্রদলের স্বাগত মিছিল আগামীকাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাবি ছাত্রদলের স্বাগত মিছিল আগামীকাল

ঢাবি প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন।

আগামী ২৫ ডিসেম্বর তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামীকাল

২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টা থেকে একটি শুভেচ্ছা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ( টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যৌথভাবে এ কর্মসূচি গ্রহণ করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন

তাঁরা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উপলক্ষ্যে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।”

সংগঠনের নেতারা সকল শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১

হাদি হত্যাকাণ্ডে আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে