ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ সকাল

নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে : ইনকিলাব মঞ্চ

নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে : ইনকিলাব মঞ্চ, ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দায়িত্বহীনতায় দেশের এই অবস্থা। দায় এড়ানোর সুযোগ নেই।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য ওসমান হাদি হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা। এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরো ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে। 

জাবের বলেন, বাংলাদেশের অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে। ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডেও সেই পথ অনুসরণ করা প্রয়োজন। কারণ ওসমান হাদি ঢাকা-৮ আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এবং জুলাই-পরবর্তী সময়ে তিনি দেশের অন্যতম সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কোনো ভয়ভীতি ছাড়াই তিনি সবসময় সত্য কথা বলেছেন। বর্তমান সরকারব্যবস্থার যে আপাত স্থিতিশীলতা দেখা যাচ্ছে, এর পেছনেও ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার