ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১ সকাল

বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না : সালাহউদ্দিন

বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না : সালাহউদ্দিন, ছবি: সংগৃহীত।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে। আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট হামলা করা হয়। আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগে থেকে সাবধান হলাম না! মবোক্রেসি কেন হচ্ছে? এগুলো কেন হলো? আসলে এগুলো সরকারের দুর্বলতা। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকে অনেকের আদর্শে বিশ্বাস থাকতে পারে। কিন্তু দেশের প্রশ্নে যেনো নিরপেক্ষ থাকি, দেশের পক্ষে থাকি। তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেনো মজবুত হয়, সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়, কোনো ব্যক্তি বা দলের জন্য সহযোগিতা নয়। অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিস্ট আমল স্মরণে রাখতে চাই।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী