ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৯ বিকাল

পাবনার সুজানগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পাবনার সুজানগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর থানা পুলিশ ৫০পিস ইয়াবাসহ মো: মাহতাব উদ্দিন শেখ(৪৫) ও তার স্ত্রী শিখা খাতুনকে(৪০) গ্রেফতার করেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সুজানগর থানার ডিউটি অফিসার মো: সাব্বির হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উক্ত মাহতাব শেখ ও তার স্ত্রী শিখা খাতুন দীর্ঘদিন নিজ বাড়িতে ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা করে আসছিল।

আরও পড়ুন

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো: ফইম উদ্দিনের নেতৃত্বে এস.আই আবুল বাসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে আটককৃতদের বাড়ি তল্লাশি করে ৫০পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত