ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ সকাল

হাদির কবর খোঁড়ার কাজ চলছে

হাদির কবর খোঁড়ার কাজ চলছে, ছবি: দৈনিক করতোয়া ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে। ইতোমধ্যে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত শেষ হয়। পুনরায় তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে নেওয়া হয়। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অগনায়ক ওসমান হাদি। গতকাল সন্ধ্যায় ৬টার দিকে বাংলাদেশে পৌঁছে হাদিল লাশ। পরে সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।

আরও পড়ুন

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী