ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১১ সকাল

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে মিলল পোড়া মরদেহ

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে মিলল পোড়া মরদেহ

অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়,  দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোন দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, নিহতের শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫-৭ দিন আগের লাশ, তাই মরদেহে পচন ধরেছে। নিহতের পড়নে একটি জিন্সের প্যান্ট ও জ্যাকেট পড়া ছিল। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন

এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে ৭০ বোতল নতুন মাদক উইনসেরেক্সসহ এক কারবারি গ্রেফতার

সংবিধান সংস্কারে জনগণকে নিয়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৪

সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি করা হবে: চিফ হুইপ

মাগুরায় শ্রীপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার