ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ রাত

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

ছবি: সংগৃহীত, ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে তারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

এ সময় তারা স্লোগান দেন- ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগছে’।

সরেজমিনে দেখা যায়, বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশাপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। এসময় কয়েকজনকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙতেও দেখা যায়।

আরও পড়ুন

এদিকে রাত থেকে প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরে রাজধানীর রামপুরা, মিরপুর ও কারওরান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় তারা।

রাত ১২টার দিকে কারওয়ান বাজার প্রথম আলো অফিসে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির: সভাপতি

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ