ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীশান নামের ওই আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষটি ভাড়া নেন, দীর্ঘদিন অবস্থান করার পর বুধবার রাতে এ ঘটনা ঘটে।

হোটেলে ডায়েরি সূত্রে জানা গেছে, নিহত নারী পর্যটকের নাম ফাহিমা আক্তার। পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে বাসিন্দা।

আরও পড়ুন

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দেয়াল ধ্বসে হোটেল ক্যাশিয়ারের মৃত্যু

লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন কৃষিমন্ত্রী

অবশেষে শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

অভিনেত্রী সুদীপ্তার মা মারা গেছেন

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন সিমরিন লুবাবা