ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ দুপুর

বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা

সংগৃহিত,বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনাটি খুবই অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে। এটা মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন চালিয়ে যেতে চেয়েছিল ঢাকা।’

তিনি আরও বলেন, ‘ভারত সবশেষ বক্তব্যে নসিয়ত করেছে, যা ঢাকা চায় না। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি