ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় দুইজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় দুইজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আদমদীঘির নসরতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার হলুদঘর গ্রামের তছির আকন্দের ছেলে শাহজামাল ওরফে লাদু (৬৫) ও একই গ্রামের ফায়েজ উদ্দির সরদারের ছেলে শাহজাহান ওরফে ফটো (৭০)।  এদের বিরুদ্ধে নাশকতা বিরোধী কোন মামলা ছিলনা বলে জানাগেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোটাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।

আরও পড়ুন

পরে এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিডহান্ট অভিযানে নাশকতা মামলায় তাদের গ্রেফতার করে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণভোট সম্পর্কে এখনও অজানা অনেকের, যা বলছেন বগুড়াবাসী

ঢাকার সুবিধাবঞ্চিত শিশুরা শিখছে কোডিং, গ্রাফিক্স ডিজাইন ও গেম বানানো

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাটে দুই বিএনপি নেতার অর্থদন্ড

বগুড়ার শিবগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪