ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ দুপুর

বিজয় দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন ও পদোন্নতি প্রদান

বিজয় দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন ও পদোন্নতি প্রদান

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে নির্বাচিত সদস্যদের অনারারি কমিশন ও অনারারি পদোন্নতি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি দুইজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং নয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশন প্রদান করে তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনারারি ফ্লাইং অফিসার থেকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন—অন. ফ্লাইং অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম (প্রভোস্ট) এবং অন. ফ্লাইং অফিসার দেওয়ান আলী (এয়ারফ্রেম ফিটার)।

আরও পড়ুন

মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন—এস এম ইউসুফ আলী, বিপিপি (রেডিও ফিটার), মো. আব্দুল মোমিন (লোড মাস্টার), মোহাম্মদ আবদুল্লাহ (গ্রাউন্ড সিগন্যালিং), মো. এনামুল হক (ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ড্রিল ইন্সট্রাক্টর), এমদাদ হোসেন চৌধুরী (ইঞ্জিন ফিটার), মো. মহসিন (প্রভোস্ট), মো. ইস্রাফিল হোসেন (সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট—জেনারেল ডিউটিস), মোহাম্মদ ইকবাল হোসেন (লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট) এবং মো. আখতারুজ্জামান চৌধুরী, বিপিপি (মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর অ্যান্ড ফিটার)।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী সূত্র জানায়, প্রদত্ত এ অনারারি কমিশন ও পদোন্নতি ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান