ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ দুপুর

বোয়ালমারীতে ককটেল-বোমা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

বোয়ালমারীতে ককটেল-বোমা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় একটি মামলা করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ