ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৭ সকাল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স, ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। 

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি। দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় সাদিকে। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুপুর ১টা ৫০ মিনিটে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) হাদিকে নেওয়ার জন্য বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি