ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ সকাল

ইনশাল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি: আইন উপদেষ্টা

ইনশাল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি: আইন উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতো মানুষের দোয়ায় ইনশাল্লাহ্ আমাদের সিংহহৃদয় হাদি ফিরবে। শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন আশা প্রকাশ করেন।তিনি বলেন, ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে। আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনী।সহকর্মীদের বরাত দিয়ে তিনি লেখেন, সে (হাদি) গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সাথে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নীচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে। 

অশ্রসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরো বির্দীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ। সেটা বর্ণনা করার ভাষা আমার নাই বলেও জানান তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত