ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ দুপুর

ঢাকায় আসার ঘোষণা দিলেন শোয়েব আখতার

শোয়েব আখতার

স্পোর্টস ডেস্কঃ  ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন শোয়েব নিজেই। আগামী ১৩-১৫ ডিসেম্বর ঢাকায় থাকবেন শোয়েব।
 
বহুদিন পর ঢাকায় পা রাখবেন শোয়েব। এমনিতেও বিপিএলের সময় ঢাকায় আসার কথা ছিল তার। বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে শোয়েবকে। তাকে বেশ কিছু জায়গার ব্র্যান্ডিংয়েও ব্যবহার করা হচ্ছে। তবে এবার বিপিএলের আগেই আসছেন শোয়েব।
 
খেলোয়াড়ি জীবনে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে খ্যাত শোয়েব আখতার নিজের এক্সপ্রেস গতির জন্য বেশ বিখ্যাত ছিলেন। খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লেখানোর ইচ্ছাও প্রকাশ করেছেন একাধিকবার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল স্টেইট ব্যাংকের প্রধান কোচ হিসেবেও কাজ করার কথা ছিল শোয়েবের। তবে তা আর হয়ে ওঠেনি। পাকিস্তান জাতীয় দলে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন শোয়েব। যদিও বাস্তবতার সাথে প্রত্যাশা মেলেনি। এর বাইরে ভারতে ভারত জাতীয় দল বা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মত দলের বোলিং কোচ হওয়ার ইচ্ছাও ছিল শোয়েবের। কোনো কিছুই বাস্তব রূপ পায়নি।
 
খেলা ছাড়ার পর কোচিং করানোর ইচ্ছা পূরণ না হলেও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিতি লাভ করেন শোয়েব আখতার। খেলার নানা ধরনের বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে শোয়েবকে। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করছেন শোয়েব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি