ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ রাত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জসীম উদ্‌দীন হল ছাত্রদলের দোয়া-মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জসীম উদ্‌দীন হল ছাত্রদলের দোয়া-মিলাদ মাহফিল

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) মাগরিব বাদ রাজধানীর স্যার সলিমুল্লাহ্ এতিমখানাস্থ গোর-ই-শহীদ জামে মসজিদে এ দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমখানা’র প্রায় ১২০ জন ছেলে-মেয়েদের মাঝে খাবার বিতরণ করেন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

আরও পড়ুন

এ ছাড়া উপস্থিত ছিলেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিফাত ইবনে আমিন, মোহতাসিম বিল্লাহ হিমেল, হামিম আল আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

নিউজিল্যান্ডের এক সৈকতে আটকে পড়ে ৬ তিমির মৃত্যু

নির্বাচনি পোলিং এজেন্ট সংক্রান্ত পরিপত্র জারি

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত ২

কাকে বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ?

অতিরিক্ত রাত জাগার ফলে হতে পারে যেসব ক্ষতি