ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল

বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন

বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন, ছবি: দৈনিক করতোয়া

স্পোর্টস রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে শিমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন শহীদ আব্দুল মান্নান একাদশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্ণামেন্টে ৪টি দল শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম-শুভ একাদশ, শহীদ শিমুল মন্ডল একাদশ ও শহীদ আব্দুল মান্নান একাদশের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালেয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান, সহ সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া বীট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ।  

আরও পড়ুন

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি এম ইমরুল কায়েস। বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু প্রমুখ।

খেলায় চ্যাম্পিয়ন শহীদ আব্দুল মান্নান একাদশের অধিনায়কের হাতে ট্রাফি তুলেদেন প্রধান অতিথি। রানার্স আপের ট্রাফি গ্রহণ করেন শহীদ শিমুল মন্ডল একাদশের সহ-অধিনায়ক আব্দুর রহিম। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও  ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হয়েছেন শাহ নেওয়াজ শাওন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংক পিএলসি.-এর বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে বিএফআইইউ-এর এএমএল ও সিএফটি বিষয়ক সচেতনতামূলক সভা

SICIP-এর আওতায় ইস্টার্ন ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি