ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর

আসিফকে স্বাগত জানালেন নুর

আসিফকে স্বাগত জানালেন নুর

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও চলমান বলে জানিয়েছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এদিকে আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে আসিফ মাহমুদকে রাজনীতিতে স্বাগত জানিয়ে একটি পোস্টট দিয়েছেন।

 

ফেসবুক পোস্টে নুর লিখেছেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।’

আরও পড়ুন

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। অফিশিয়ালি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে।

 

নুরুল হক নুর বলেন, ‘দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী