ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল

'ধুরন্ধর' নিয়ে সামাজিক মাধ্যমে হৃতিকের লম্বা পোস্ট

বলিউড অভিনেতা হৃতিক রোশান

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা হৃতিক রোশান সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়েছেন। বক্স-অফিসে তোলপাড় করা এই ছবির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলেছেন হৃতিক। যার জেরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
 
 
‘ধুরন্ধর’ ছবিটি ব্যাপক সাফল্য পেলেও এর বিতর্কিত বিষয়বস্তু নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এর মাঝেই হৃতিকের মন্তব্য নতুন করে সেই বিতর্কের আগুন উসকে দিল। নিজের পোস্টে অভিনেতা ছবির নির্মাণশৈলীর উচ্ছ্বসিত প্রশংসা করেন।
 
 
তিনি লেখেন, ‘আমি ছবি ভালোবাসি। আমি তাদের ভালোবাসি, যারা ছবির গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। যেভাবে গল্প বলা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলে সিনেমা।’
 
ছবিতে উপস্থাপিত রাজনীতির সঙ্গে নিজের দ্বিমত পোষণ করে তিনি স্পষ্ট জানান, ‘আমি হয়তো ছবির রাজনীতির সঙ্গে সহমত নই। চিত্রনির্মাতা হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে সারা বিশ্বের নাগরিকের কাছে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি।’
 
‘কিন্তু এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিনেমার ছাত্র হিসেবে এই ছবির নির্মাণ থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ!’
 
 
হৃতিকের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র কটাক্ষ। একজন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘হৃতিকের এই মন্তব্য কেউ কেউ সমর্থন করতেই পারেন, তাকে বিরাট সাহসীও বলতে পারেন। কিন্তু আসলে এই মন্তব্য করে দেশের অধিকাংশ মানুষের চোখে নিজেকে উনি ছোট করলেন।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

ইনস্টাগ্রাম বার্তায় যা বললেন মেসি

কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা