ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫ ০৬:৩৬ পিএম

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত, পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত জাতীয় ছাত্রশক্তির তিন কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় দলটির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন আহতরা।

আহতরা হলেন, রিয়াদ হোসাইন (২৪), মোহাম্মদ তামিম (২৩) ও বায়েজিদ বোস্তামী (২১)। এর মধ্যে রিয়াদ এনসিপির সদর উপজেলা সমন্বয় কমিটির সদস্য, অন্য দুজন ছাত্রশক্তির কর্মী।

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আড়াইটায় সাইনবোর্ড এলাকায় এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পোস্টার সাঁটাতে গেলে অজ্ঞাত কয়েকজন বাধা দেয়। প্রতিবাদ করায় তামিমকে মারধর করা হয় এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

বুধবার দুপুরে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে আবারও হামলার শিকার হন তারা। এতে তিনজনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারেক জানান, হামলার অভিযোগ বিকেলে থানায় জানানো হয়েছে। “সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সে অনুযায়ী তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, ৭ শ্রমিক আহত

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ চার যুবক গ্রেফতার

বৈষম্যহীন দেশ গঠনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

‎সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার