ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫ ১১:২৭ এএম

রোকেয়া হলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

ঢাবি প্রতিনিধি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রোকেয়া হল শাখা। বুধবার (১০ ডিসেম্বর )বাদ

ঢাবি প্রতিনিধি:  সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রোকেয়া হল শাখা।

বুধবার (১০ ডিসেম্বর )বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবনী আক্তার। মাহফিলের শুরুতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক ভূমিকা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরে বক্তব্য দেন শ্রাবনী।

তিনি রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আয়েশা মনি।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা, যুগ্ম আহ্বায়ক সাকিবা সুলতানা বন্যা, যুগ্ম আহ্বায়ক মেহনাজ রহমান নিস্ফা, অন্যান্য নেতা-কর্মী এবং শিক্ষার্থীরা। মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

প্রথমার্ধে গোলের দেখা নেই, সমতায় সুইজারল্যান্ড-বসনিয়া

দেশে আবারও ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই