ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল

বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান

ছবি: সংগৃহীত, বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান

বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে  জানিয়েছেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষায় থাকা এক রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা কথা বলছেন। তবে তিনি নিন্দুকদের কথা পাত্তা দেন না। বীরের বেশেই দেশে ফিরবেন তিনি।

ঘটনাস্থলে প্রায় ছয় দিন ধরে ধানের শীষ প্রতীকটি হাতে দিতে অপেক্ষায় থাকা রিকশাচালক আনোয়ার হোসেনের কাছ থেকে ধানের শীষ সংগ্রহ করেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই এটি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পক্ষ থেকে রিকশাচালককে একটি রিকশা উপহার দিতে চাইলে আনোয়ার হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি গ্রহণ করবেন, এর আগে নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জের কাজিপুরে ১৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

চার নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২

৯ জেলায় কালবৈশাখী ঝড়ের আভাস

আজ জানা যাবে, সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা