ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল

সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত : ড. হামিদুর

ছবি: সংগৃহীত, ড. হামিদুর রহমান আযাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। 

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

এদিন সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আসন সমঝোতার ভিত্তিতে ইসলামী ঐক্যের ৩শ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সমঝোতার মাধ্যমে একটি আসনে ৮ দলের একজন প্রার্থী থাকবে। ’

আরও পড়ুন

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বৃহত্তর স্বার্থে গণভোট এবং জাতীয় নির্বাচনে একসঙ্গে মেনে নিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদারে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা

১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচার শুরু: আইনমন্ত্রী

খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১৫

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ১০ দিনের বন্ধ শুরু

রাজধানীর কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৫ ইউনিট