ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় জীবনের প্রতিটি স্তরে দুর্নীতি নামের মহামারি আমাদের সম্ভাবনাকে গ্রাস করে নিচ্ছে। জনগণের অধিকার লঙ্ঘন, প্রশাসনের অকার্যকারিতা, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন এবং সামাজিক বৈষম্যের মূল শেকড় এই দুর্নীতি। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—এটাই আজকের সময়ের সবচেয়ে বড় দাবি, সবচেয়ে বড় জনআকাঙ্ক্ষা।
 
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিচ্ছন্ন, নৈতিক এবং স্বচ্ছ রাজনীতির পক্ষের শক্তি। সব বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ছিল এবং থাকবে।

শফিকুর রহমান আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষ শৃঙ্খলা, ন্যায়, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই- যেখানে ক্ষমতা নয়, যোগ্যতা কথা বলবে; স্বজনপ্রীতি নয়, সৎ মেধার প্রতিফলন ঘটবে এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হবে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনপ্রত্যাশার নতুন এই অধ্যায়ে প্রশাসনকে হতে হবে ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনবান্ধব। দক্ষতা, যোগ্যতা ও সততার স্বাক্ষর রেখে একটি আধুনিক, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করতে হবে, যা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবে।

আরও পড়ুন

জামায়াত আমির দেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, তরুণ প্রজন্ম এবং প্রশাসনের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, জুলাই বিপ্লবের চেতনায়, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪