ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর

বন মামলায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বন মামলায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

গাজীপুরে একটি বন মামলায় প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক। তিনি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ী তালচালা গ্রামের মো. রহিম বাদশার ছেলে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর বন কোর্টের সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ।

তিনি জানান, ৭ ডিসেম্বর গাজীপুরে বন কোর্টে একটি মামলায় প্রধান আসামির প্রক্সি দিতে গিয়ে তিনি আটক হন। এই মামলার প্রকৃত আসামি একই গ্রামের মো. আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া (৪৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের আওতাধীন সদর বিটে চলতি বছরে মোথাজুড়ী, তালচালা গ্রামের বাসিন্দা সাত্তার মিয়ার নামে মামলা দায়ের করে বন বিভাগ, মামলার তারিখ আসলে আইনজীবী শ্যামল ১৫ হাজার টাকা চুক্তিতে মামলা জামিনের কথা বলে প্রক্সি হিসেবে সাইফুলকে আদালতে হাজির করেন। পরে সেই মামলায় সাইফুল কারাগারে যান।

আরও পড়ুন

সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ জানান, মামলার শুনানি আমি নিজে থেকেই করেছি। আমরা জানি মামলার প্রধান আসামি সাত্তার মিয়া। তার প্রক্সি দিতে এসেছিল একই এলাকার সাইফুল। পরে তাকে আদালতে হাজির করা হলে আমিসহ আমাদের আরও বন কর্মকর্তা আদালতে ছিলাম। পরে আসামি পক্ষের আইনজীবী হাজির না হওয়ায় প্রক্সিদাতাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী শ্যামলকে একাধিকবার ফোনকল করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার